সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ২৮ জন পদত্যাগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে একসঙ্গে ২৮ জন পদত্যাগ করে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ কমিটি ভেঙে নতুন করে ঘোষণা করার জন্য আল্টিমেটাম দিয়েছেন পদত্যাগকারীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আল্টিমেটামের ঘোষণা দেন জেলার বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ।

এর আগে গতকাল রবিবার রাতে ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। কমিটিতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী বায়েজিদ হোসাইনকে মনোনীত করা হয়।

সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ। তারা বলেন, বহিরাগতকে কাউকেই আহ্বায়ক-সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা। তাকে আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে। তা-না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।

নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনো বক্তব্য নেই। পরে এ নিয়ে গণমাধ্যমে বিবৃতি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin