শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বারসহ আটক ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩৯ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম:-বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)- এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ১,২৭,৪৮,০০০/- (এক কোটি সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার) টাকা মূল্যের ১.৬৫৩ কেজি (১৪৪ ভরি) ওজনের ১৫টি স্বর্ণের বারসহ ০১ জন স্বর্ণ পাচারকারী আটক করে।

অদ্য ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিজিবি’র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) বিএসবি-এর তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স-এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর, খুলনা হতে বিজিবি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৪৬ আর পিলার হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে যশোরের শার্শা থানাধীন গোগা বাজার হতে উত্তর দিকে ইট ভাটার সামনে পাকা রাস্তার ওপর তল্লাশি অভিযান পরিচালনা করে।

উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.৬৫৩ কেজি (১৪৪ ভরি) ওজনের ১৫ পিস স্বর্ণের বার এবং ০১টি মোটরসাইকেলসহ স্বর্ণ পাচারকারী মোঃ জালাল মিয়া (৩৫), পিতা-মোঃ আলী কদর, গ্রাম-পুটখালী, ডাকঘর-বালুন্ডা, থানা-শার্শা, জেলা-যশোর’কে আটক করা হয়। উক্ত স্বর্ণের বারগুলো আসামীর সাথে থাকা মোটরসাইকেলের সামনে শো-কব্জার ভিতরে কালো রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল।

আটককৃত ব্যক্তি উক্ত স্বর্ণের বারগুলো যশোর জেলার নাভারণ এলাকা হতে জনৈক অজ্ঞাত ব্যক্তির নিকট হতে সংগ্রহ করে গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে তিনি জানান।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য-১,২৭,৪৮,০০০/-(এক কোটি সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার) টাকা।এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin