শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল সীমান্তে দুইকোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬০ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম,বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায় কোটি টাকা মূল্যের ১.০৪৯ কেজি ওজনের ৯টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর পুটখালী বিওপি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানিয়েছেন, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। আটককৃত মনিরুজ্জামান যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়ার কাদের আলী সর্দারের ছেলে।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-পুটখালী সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এমন খবরের ভিত্তিতে ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এর নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমানের নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় টহল দল পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে বললে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশিতে কোমরে কস্টেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ১.০৪৯ কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একইসাথে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানায়, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার টাকা। মোট সিজার মূল্য ১ কোটি ৮০ লাখ ৫৩ হাজার ২৪১ টাকা। এ সংবাদ লেখা পর্যন্ত উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারি অফিস যশোরে এবং মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin