শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল বন্দরে মাদক বিরোধী ও নিরাপদ সড়ক নিয়ে পথসভা।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩৬০ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম, বেনাপোল প্রতিনিধিঃ- বেনাপোল বন্দরে নিরাপদ সড়ক ও মাদক বিরোধী প্রচার প্রচারনা নিয়ে র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বিকালে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এপথ সভা অনুষ্ঠিত হয়। 

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে এ পথসভায় বিশেষ অতিথীর বক্তব্য রাখেন বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসেল মিয়া,পৌর যুবদলের আহবাহক মোস্তাফিজুর রহমান বাবু, বেনাপোল আমদানি রফতানি সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান, বন্দর হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শহীদ আলী,পৌর ছাত্র দলের আহবাহক আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সাজেদুর রহমান, আনিসুর রহমান,সাধারন সম্পাদক আইয়ুব হোসেন সহ বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট ও অনলাইন পত্রিকার প্রতিনিধিরা।

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে এ সচেতন মুলক পথসভা  আজ থেকে ৩ দিন ব্যাপী দেশের কয়েকটি জেলায় প্রচার – প্রচারনা চালাবেন গণমাধ্যমকর্মীরা।

বক্তব্যে আমন্ত্রিত অতিথীরা বলেন, বর্তমানে  দেশে বিভিন্ন বয়সি মাদকাসক্ত রয়েছে অন্তত এক কোটি মানুষ। গত ৫ বছরে এই সংখ্যা বেড়েছে প্রায় ৩০ লাখ। বছরে ৮০ হাজার কোটি টাকা খরচ মাদকের পেছনে। মাদক পাচার প্রতিরোধে আইন শৃঙ্খরা রক্ষাবাহীনী ছাড়াও সরকারি, বেসরকারি নানান সংস্থ্যার সচেতন মুলক উদ্যেগ গ্রহনের পরও কোন ভাবে থামছে না পাচার কার্যক্রম। অবিভাবকদের সচেতন ও আইন শৃঙ্খলাবাহীনর আরো তৎপরতা বৃদ্ধির আহবান জানান বক্তারা। 

এদিকে ২০২৪ সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৯২৭টি। এসময় নিহত হয়েছে ৭২৯৪ জন এবং আহত ১২,০১৯ জন। অধিকাংশ দূর্ঘটনার কারন হিসাবে আলোচনায় উঠে আসে ফিটনেস বিহীন যানবাহন, মাদক সেবন করে যানবাহন চালানো, লাইসেন্স বিহীন ও অপ্রাপ্ত বয়স্ক চালক এবং পথচারীদের অসচেতনতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin