রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন-কাস্টমসে আমেরিকান ডলারসহ মহিলা যাত্রী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম,বেনাপোল থেকেঃ-যশোর জেলার বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে ভারত থেকে আসা নাসরিন আক্তার নামে এক মহিলা পাসপোর্ট যাত্রীকে ৭৬ হাজার ৪ শত আমেরিকান ডলার সহ আটক করেছেন শুল্ক গোয়েন্দার সদস্যরা। 

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালের দিকে তাকে আটক করা হয়। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিন এর কন্যা। 

বেনাপোল চেকপোষ্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে এক বাংলাদেশি মহিলা পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে ভিতরে অবস্থান করেন।

পরে যাত্রী মহিলাটি ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় আমেরিকান ডলার গুলো। তার পাসপোর্ট নং-A11322220। উদ্ধারকৃত ডলারের আনুমানিক বাংলাদেশি মূল্য ৮৫ লক্ষ টাকা।
উক্ত মহিলার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দার কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin