শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলে স্থলবন্দর শ্রমিকের বাড়ি থেকে ২০ ককটেল উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৬৮৯ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম, যশোর জেলা প্রতিনিধি:-যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্মরত এক শ্রমিকের বাড়ি থেকে ২০টি তাজা ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সকালে বেনাপোল স্থলবন্দরের ৫ নং গেটের সামনে আব্দুর রশিদের বাড়ি থেকে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।

এলাকাবাসী বলেন, এ বাড়ির দ্বিতীয় তলায় বেনাপোল বন্দরে কর্মরত শ্রমিকরা ভাড়া থাকে। সকালে বিজিবি অভিযান চালিয়ে বাড়ি থেকে ২০ টি তাজা ককটেল জব্দ করেছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল বন্দরের পাঁচ নাম্বার গেটের সামনে আব্দুর রশিদের বাড়ির দ্বিতীয় তলার টয়লেটের মধ্যে ককটেল রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে টয়লেটের মধ্যে থেকে ২০টি তাজা ককটেল জব্দ করা হয়েছে। এ সময় সেখানে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ককটেল নিস্ক্রিয় করার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কে বা কারা কি উদ্দেশ্যে ওই বাড়িতে ককটেলগুলো রেখেছিল সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin