শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলে নিজ বাড়ীতে কসাই মিজানকে জবাই করে হত্যা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩১৪ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করছে দূর্বৃত্তরা।

শুক্রবার (২৯ শে আগস্ট) রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে মোঃ মিজানুর রহমানকে নিজ বাড়ির ভিতরে দূর্বৃত্তরা তার গলায় ধারালো ছুরি দিয়ে জবাই করে ফেলে রেখে যাই। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী এবং প্রতি শুক্রবারে তিনি কসাই এর কাজ করতেন। তবে রাত আড়াইটা থেকে ৪ টার মধ্যে তাকে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার স্ত্রী বলেন, রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে এজন্য ভ্যান চালক প্যাচিল এর বাইরে থেকে ডাকাডাকি করছে। উঠে বের হয়ে দেখে যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

এলাকাবাসী মোঃ ইউনুস আলী বলেন, মিজানুর রহমান একজন গরু ব্যবসায়ী সে গরু কেনাবেচা করেন এবং সাপ্তাহিক গরু জবাই এর কাজ করেন, প্রতিদিনের ন্যায় যেহেতু আজ শুক্রবার ওর মহাজন ফোন দেন রাত আনুমানিক দুইটার দিকে, ফোন দেয়ার পর তার সাথে কথা হয়, তার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি, পরে ওর মাহজন তাকে আনার জন্য একটি ভ্যান পাঠিয়ে ছিলেন ওই ভ্যান চালক তার গেটে এসে ডাকাডাকি করেন, এক পর্যায়ে ডাকাডাকি করার পর যখন না ওঠে তখন ওর বড় ভাই জুলু ডাক শুনে উঠেন,পরে ভিতর থেকে একটি কান্নার আওয়াজ আসে যে মিজানুর আর নেই, পরে ভ্যান চালক ও তার বড় ভাই সহ বাড়ির ভিতরে ঢুকে দেখে যে মিজানুর জবাই করা অবস্থায় মাটিতে পড়ে আছে। আমাদের জানামতে মিজানুর একজন ভালো ছেলে, গ্রামে কারো সাথে কোন ঝামেলা নেই, এখন কিভাবে কি হলো,এটা একটা রহস্যময় হত্যাকাণ্ড বলে ধারণা করছি আমি। প্রশাসনের কাছে আমাদের দাবি এই হত্যাকান্ডের রহস্য খুঁজে হত্যা কারীদের বিচারের দাবি জানাচ্ছি।

ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল সদ্দার বলেন, মিজানুর এর ছোট ভাই রাত ৪ টার দিকে আমার কাছে ফোন দিয়ে বলে মিজানুরের কারা মেরেছে ওখানে যাওয়ার পর আমি থানায় খবর দিয়, পরে পুলিশ এসে তাদের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখেন ও লাশের পাসে একটা ছুরি উদ্ধার করেন, এবং মৃতদেহটি ময়নাতদন্ত জন্য থানায় নিয়ে যান। তবে আমার মনে হচ্ছে এটা একটি রহস্যজনক মৃত্যু।

বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ বলেন,রাত ৪টার সময় আমি থানা ডিউটি অফিসারের কাছ থেকে জানতে পারি, ছোট আঁচড়ায় একটা লাশ পাওয়া গেছে, পরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কাহারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin