শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলে দু-দিনে ৪১টি তাজা ককটেল উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৬ Time View

মোঃখসরুনোমান সংগ্রামঃ- যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ২৩ টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে বন্দর এলাকা থেকে শক্তিশালী ককটেল বোমা উদ্ধার করা হয়। এদিকে গত ২ সেপ্টেম্বর বেনাপোল স্থলবন্দর এলাকার বাদল হোসেন নামে শ্রমিক সর্দারের পরিত্যক্ত ভবনের মাটি খুঁড়ে ১৮ টি ককটেল উদ্ধার করে র‌্যাব।

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল স্থলবন্দর এলাকায় বাগে জান্নাত কাওমী মাদ্রাসা পিছনে একটি বাগানের ভিতরে চারটি বাজার করা ব্যাগের ভিতর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বেনাপোল বন্দর এলাকার ৩৫নং কেমিক্যাল শেডের পাশে একটি ড্রেনের মধ্য পরিত্যক্ত অবস্থায় বিপুল সংখ্যক তাজা ককটেল রাখা হয়েছে। এমন গোপন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল উদ্ধার করেন। কে বা কারা এ ককটেল রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। গত ২ সেপ্টেম্বর বিকালে র‌্যাবও ১৮টি তাজা ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin