
মোঃ খসরুনোমান সংগ্রাম, জেলা প্রতিনিধি: বেনাপোলের বারোপোতা গ্রাম থেকে ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আলম হোসেন (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক চিহ্নিত মাদক ব্যবসায়ী আলম হোসেন পুটখালী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফি আহম্মেদ রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমকে আটক করে। আটককৃত ফেন্সিডিলের মূল্য পাঁচ লক্ষ টাকা।
আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।