শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলের দুই স্বর্ণ পাচারকারী ৮টি স্বর্ণের বারসহ যশোরে আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৭৪ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম, বেনাপোল প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে। মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৯৭০ গ্রাম ওজনের স্বর্ণ, ৩টি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংকসহ তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, আটককৃতদের প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর-বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

আটককৃতরা হলেন—মো. আবু সাঈদ (২৭) ও মো. মহিনুর রহমান (৩১), উভয়ের বাড়ি যশোর জেলার শার্শা থানার ধান্যখোলা ইউনিয়নের ঘিবা গ্রামে।

উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৪১ লক্ষ ৮৩ হাজার ৩৪০ টাকা এবং অন্যান্য জব্দকৃত মালামালসহ মোট সিজার মূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ৪২ লক্ষ ১৬ হাজার ৮৪০ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্তে চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin