
মোঃখসরুনোমান সংগ্রাম,বেনাপোল থেকে:-অদ্য ১১ই জুলাই সকাল হতে বিকাল পর্যন্ত পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম(বার), পিপিএম মহোদয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি পর্যায়ক্রমে যশোর বাস মালিক সমিতি, আরএন রোডস্থ মটর পার্টস, টায়ার, টিউব ব্যবসায়ী সমিতি, বেনাপোল কেন্দ্রীক সিএ্যান্ডএফ এজেন্ট ও যশোর বার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত স্ব-স্ব সংগঠনের নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন বিষয়ে তাদের মতামত এবং পরামর্শ তুলে ধরেন।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন প্রতিটি সংগঠনের সাথে জেলা পুলিশের নিবিড় সম্পর্ক রয়েছে এবং সেটা অটুট থাকবে। তিনি আরো বলেন অপরাধ দমন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাদা-কালো বিবেচনা করা হবে না।
কেউ যদি শান্ত পরিবেশকে অশান্ত করতে চাই তবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিশেষে তিনি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে জেলা পুলিশকে সহযোগিতা এবং সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।