শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিজিবির অভিযানে ১৯পিস স্বর্নেরবার সহ আটক – ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪কেজি ৫৫৭ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণেরবার সহ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এ স্বর্ণের চালানটি জব্দ করে। আটক মো: মাহফুজ মোল্ল্যা (২৬) নড়াইলের মঙ্গলপুর গ্রামের হাসমত উল্ল্যাহর ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একজন ব্যক্তির কোমরে কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণেও সর্বমোট সিজার মূল্য ৪,৬১,৬২,৪১০/- (চার কোটি একষট্টি লক্ষ বাষট্টি হাজার চারশত দশ) টাকা।

যশোর ৪৯ বিজিবি’র সিও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ১৯ পিস স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin