শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিএমএসএফের ঢাকা জেলা উত্তর ও দক্ষিনের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৬৬৫ Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঢাকা জেলা উত্তর ও দক্ষিনের কমিটি গঠন করা হয়েছে। ২৫ জুন শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে বিএমএসএফ এর কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে দেশপত্রের বার্তা প্রধান হাজী নাছির উদ্দীন পল্লবকে সভাপতি, ভোরের পাতার রিপোর্টার ইমতিয়াজ উদ্দীনকে ঢাকা জেলা দক্ষিনের সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এদিকে দৈনিক প্রাণের বাংলাদেশের সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে ঢাকা জেলা উত্তরের সভাপতি নির্বাচিত করে অনুরপ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

সম্মেলনের উদ্বোধন করেন বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন। বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় আইন উপদেষ্টাদ্বয় এড. কাওসার হোসাইন ও এড. খায়ের উদ্দিন সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম, কেন্দ্রীয় সহ-সম্পাদক মিজানুর রশীদ মিজান, গবেষণা সম্পাদক আবুল হাসান বেলাল, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, উপ-প্রচার সম্পাদক সানজিদা আক্তার, দীন ইসলাম, কেন্দ্রীয় নেত্রী সৈয়দা রিমি প্রমূখসহ ঢাকা জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামি এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী ২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের রুটি-রুজি, নিরাপত্তা, মর্যাদা রক্ষার প্রশ্নে বিএমএসএফের ১৪ দফার বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin