শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন দৈনিক খোলাকাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৬০৫ Time View

মোঃ রিপন মিয়ি,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন দৈনিক খোলাকাগজের ভ্রাম্যমাণ প্রতিনিধি,রূপগঞ্জ,নারায়ণগঞ্জের কবি ও লেখক মাহবুব আলম প্রিয়।

সূত্র জানায়, সাংবাদিক নির্যাতন ও পেশাগত মানোন্নয়নসহ নানা ইস্যুতে দেশব্যাপী বিস্তৃত এই সংগঠনকে বেগবান করতে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নতুন করে সারাদেশ থেকে ১১ জনকে অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি করোনাকালীন বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একটি বিশেষ ভার্চুয়াল সভায় তাদের বরণ করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন এতে সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর নতুন সদস্যের নাম ঘোষণা করেন।

মাহবুব আলম প্রিয় ছাড়াও কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, আকবর হোসেন সোহাগ (নোয়াখালী), মো. কামরুজ্জামান (বাগেরহাট), সামসুল আলম স্বপন (কুষ্টিয়া), মো. আজহারুল হক (দোহার, ঢাকা), শাহনেওয়াজ চৌধুরী সুমন (মৌলভীবাজার), মো. রায়হান (ঝিনাইদহ), এসএম রাশেদুল হাসান (ঢাকা), সুমন সর্দার (ঢাকা) ও কামরুল হক চৌধুরী।

সভায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি মাহবুব আম্বিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, যুগ্ম-সম্পাদক আবুল কালাম, সহ-সম্পাদক সোহাগ আরেফীন, মিজান উর রশিদ মিজান, তথ্য, গবেষণা ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক আবুল হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক এমএ আকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম তালুকদার ও সীমা খন্দকার, উপ-প্রচার সম্পাদক জুয়েল খন্দকার, আইটি সহ-সম্পাদক হাসানুর রহমান সুমন, অর্থ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা মিতু, যোগাযোগ সম্পাদক কাইছার ইকবাল চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। সংগঠনকে আরো গতিশীল করতে কেন্দ্রের বিভিন্ন পদে রদবদলসহ নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। সংগঠনের ১৪ দফা দাবি বাস্তবায়নে নতুন নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, দেশে যেভাবে সাংবাদিক নির্যাতন-হয়রানির ঘটনা ঘটছে, জেল-জুলুম ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করা হচ্ছে, তাতে এখন আর মুখে কালো কাপড় পরে প্রতিবাদ জানানোর দিন চলে গেছে। এখন মাথায় লাল কাপড় বেঁধে পথে নেমে প্রতিরোধ গড়তে হবে বলে উল্লেখ করেন নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin