শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সোনাগাজীর মঙ্গলকান্দিতে বিক্ষোভ ও শান্তি সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৪ Time View

গাজী হানিফ, সোনাগাজী (ফেনী):সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী শান্তি সমাবেশ ডাকবাংলায় অনুষ্ঠিত হয়। 

মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল’র নেতৃত্বে ইউনিয়ন যুবলীগের সভাপতি ছালাহ্ উদ্দিন শিমূল’র সভাপতিত্বে ও সফিকুল ইসলাম শামুন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন। 

আমন্ত্রিত অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। 

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ, সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক ও চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি এড. নাছির উদ্দিন বাহার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, যুবলীগ নেতা ওমর ফারুক কামরুল, আবুল বাশার, শাখাওয়াত হোসেন রানা, ছাত্রলীগ নেতা মীর এমরান সহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। 

মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল তার বক্তব্যে বলেন মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগ সবাই জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির সুযোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। আগামী দিনে বিএনপি জামায়াতের সকল নৈরাজ্য রাজপথে মোকাবেলা করা হবে ও ফেনী-৩ আসনে নৌকার বিজয় নিশ্চিত করে তারপর আমরা ঘরে ফিরে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin