শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিএনপি ক্ষমতায় গেলে নিরাপদে থাকবে সনাতনী ধর্মাবলম্বীরা….. মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৮১ Time View

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি : বিভাজন নয় সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই আমরা। একটা ভালবাসার বাংলাদেশ চাই। বিএনপি সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে সনাতন ধর্মাবলম্বীরা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পথসভায় এসব মন্তব্য করেন তিনি।

হাসিনা সম্পর্কে মির্জা আলমগীর বলেন, আমরা দীর্ঘ অনেকগুলি বছর একটা ডাইনির হাতে জিম্মি থেকেছি। কোন ছেলে মেয়ের পরিবারে বিএপির গন্ধ থাকলেই তাদের আর চাকরি হতোনা। ব্যাবসাতেও একি অবস্থা করেছে তারা। দীর্ঘ সংগ্রাম আর অনেক রক্তের বিনিময়ে আমরা তার হাত থেকে রেহাই পেয়েছি। তারপরও ডাইনি হাসিনা পাশের দেশ ভারতে বসেই আমাদের গুতোগুতি করে চলেছেন। দেশ থেকে পালিয়েও জনগণকে শান্তিতে থাকতে দিতে চায়না সে ভয়াবহ ডাইনি।

আয়নাঘর সম্পর্কে তিনি বলেন, হাসিনা ও আওয়ামীলীগ যাদের ভয় করেছে বা যাদের আওয়ামীলীগ নিজেদের জন্যে হুমকি মনে করেছেন, তাদেরকেই তারা গুম করেছে। ১৭শ মানুষকে গুম করেছে তারা। গুম হওয়া বেশিরভাগ মানুষেরই কোন খোঁজ পাওয়া যায়নি আজও। আর যাদের খোঁজ পাওয়া যায়, তারাও অন্তত ৭ থেকে ৮ বছর পর্যন্ত আটকে থেকেছে। গোলাম আযমের ছেলে ফারুক ই আজমকে ৮ বছর গুম করে রাখা হয়েছে। সিলেটের এমপি একজন প্রতাপশালী নেতা ইলিয়াসের এখনও খবর পায়নি তার পরিবার।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি। অন্যায় করবেননা,যদি করে থাকেন তাহলে আওয়ামী লীগের মতন অবস্থা হবে। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। দল আপনাদের, ধানের শীষ আপনাদের, রক্ষা করার দায়িত্বও তাই আপনাদেরই।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন,যুগ্ন সাধারন সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin