শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ Time View

জাকির হোসেন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য দপ্তর। সারাদেশের ন্যায় বানারীপাড়ায় চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে মা ইলিশ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তর ও বানারীপাড়া থানা পুলিশের সহযোগিতার দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু অসাধু জেলেরা থেমে নেই। অসাধু জেলেরা একতা বদ্ধ হয়ে সংখ্যায় বেশি হওয়ায় মাঝে মধ্যে পড়তে হয় বিপাকে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী জানান, উপজেলা মৎস্য দপ্তর ও বানারীপাড়া থানা পুলিশের সহযোগিতার সকলে মিলে তাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে ২ জন জেলে আটক হয়েছে। আমাদের তরফ থেকে চেষ্টার কোন ত্রুটি নেই। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব মা ইলিশ কে রক্ষা করতে। তবে জনসাধারণ এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদেরকে সচেতন। আমার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই মা ইলিশ রক্ষা করা পুরোপুরি সম্ভব হবে।

বিগত ১৬ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার মৎস্য দপ্তরের অভিযান কার্যক্রম পরিদর্শন করেন এবং তার বিভিন্ন দিকনির্দেশনা মোতাবেক অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র, উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, কাজল রেখা, গননাকারী প্রসেনজিৎ বড়াল, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার ও এনামুল কবির।

উক্ত অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং জালে প্রাপ্ত মাছ এতিমখানা বিতরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin