রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাগমারার গোয়ালকান্দি ইউপিতে স্মার্ট কার্ড বিতরণ সম্পূর্ণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪৫০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার আওতাভুক্ত বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপিতে স্মার্ট কার্ড বিতরণ সম্পুর্ণ।
গত ৩০ সেপ্টেম্বর বাগমারা উপজেলা নির্বাচন অফিসে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম এর উদ্বোধন হয়েছিল।

এরপর পর্যায়ক্রমে অত্র উপজেলার পৌরসভা ও ইউনিয়নগুলোতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলমান।
গত ২০শে অক্টোবর বুধবার গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে অত্র ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন হয় সেদিন আন্দিয়াপাড়া,কনোপাড়া, জামালপুর ,জোতজয়ারামপুর, দুলালীপাড়া,মোহনপুর, দক্ষিণ সাজুরিয়া, মির্জাপুর, তেলিপুকুর গ্রামের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ হয়।
২১অক্টোবর বৃহস্পতিবার রামরামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রামরামা, আওরংগবাদ,হাসনিপুর গ্রামের ভোটারদের মধ্য স্মার্ট কার্ড বিতরণ হয়।

২২অক্টোবর শুক্রবার গোয়ালকান্দি দাখিল মাদ্রাসায় উদপাড়া, চন্দ্রপুর, গোয়ালকান্দি, বাজে গোয়ালকান্দি, সেনপাড়া, পলাশী গ্রামের ভোটোর মাঝে স্মার্ট কার্ড বিতরণ হয়।

২৩শে অক্টোবর শনিবার চেউখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কামারখালী, একডালা, চেউখালী ও সমষপাড়ার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
গোয়ালকান্দি ইউপিতে ১৬ হাজার ৮৩ ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ হয়।

স্মার্ট কার্ড বিতরণে উপজেলা নির্বাচন অফিসের সহকারি কাম কম্পিউটার অপারেটর রায়হানুল ইসলাম বলেন , আমরা গোয়ালকান্দি ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দুর পরিবেশে কোনরুপ ভোগান্তি ছাড়া স্মার্ট কার্ড বিতরণ করেছি।

আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন গ্রাম পুলিশ, আনসার ও তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশবৃন্দ আমি বিশেষ করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকারকে তিনার সর্বাত্নক সহযোগিতা ও নির্দেশনায় আমরা সহজভাবে স্মার্ট কার্ড বিতরণ করতে পেরেছি।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার বলেন,কিছু কুচক্র মহল টাকার বিনিময়ে স্মার্ট কার্ড বিতরণের টোকন অর্থ্যাৎ বক্স নং ও কমপার্টমেন্ট দিতে লেগেছিল সেটি আমি বন্ধ করে নিজস্ব অর্থায়নে কিছু সেচ্ছাসেবক নিয়োগ দিয়েছিলাম যারা অর্থ ছাড়া ভোটারগণের মাঝে টোকেন দিয়েছে।

আমি সর্বসময় স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রে উপস্থিত থেকে সুষ্ঠু ও সুন্দুর পরিবেশে স্মার্ট কার্ড বিতরণে সর্বাত্নক চেষ্টা করেছি আল্লাহর রহমতে সফল হয়েছি।

গোয়ালকান্দি ইউপির ভোটারগণ সুষ্ঠু ও সু্ন্দুর পরিবেশে কোনরুপ ভোগান্তি ছাড়া স্মার্ট কার্ড পেয়ে অত্যন্ত খুশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin