
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার আওতাভুক্ত বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নে চক্ষু মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনু্ষ্ঠিত।
৮ই নভেম্বর সোমবার দুপুর ১২টায় গনিপুর ইউপি কার্যালয়ে সিএসএফ গ্লোবাল (CSF Global) এবং ইউএসএআইডি (USAID) এর সহায়তায় চক্ষু মূল্যায়ন প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা(কে আই ট্রেনিং) অনুষ্ঠিত হয়।
অত্র চক্ষু প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা (কে আই ট্রেনিং) কমিউনিটি মোবিইলাইজার মোঃ সোহেল হোসাইন শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরে করে তিনি বলেন, চাইল্ড সাইট ফাউন্ডেশন একটি অলাভজনক বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা যা ২০০১সাল থেকে বাংলাদেশে দৃষ্টিহীন শিশুদের কল্যাণে কাজ করে আসছে।
আমাদের ফাউন্ডেশন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সনাক্তকরণ এবং তাদেরকে চিকিৎসা আওতায় আনার জন্য অত্যন্ত সফলভাবে কি ইনফরমেন্ট পদ্ধতিতে কাজ করে আসছে।
এই পদ্ধতিতে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ যেমন চেয়ারম্যান, মেম্বার, স্কুল শিক্ষক, মসজিদের ইমাম অথ্যাৎ যারা সমাজের উন্নয়নমুলক কাজে সক্রিয় ভুমিকা পালন করতে পারেন,তাদেরকে কি ইনফরমেট হিসাবে গণ্য করা হয়।
এই কি ইনফরমেট দের দৃষ্টি প্রতিবন্ধী শিশু সঠিকভাবে সনাক্তকরনের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়।
আমাদের এই সংস্থার মাধ্যমে ০ থেকে ১৮ বছরের চক্ষুরোগিদের স্বল্পমূল্য চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং অপারেশন যোগ্য ব্যাক্তিদের ফ্রী অপারেশন করা হয়।
প্রাপ্ত বয়স্ক চক্ষু রোগিদের স্বল্প মূল্য চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয় আমাদের এই সংস্থা থেকে।
অত্র প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন গনিপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মোঃ মনিরুজ্জামান (রন্জু)তিনি বলেন, আমরা গনিপুর ইউপির চক্ষুরোগিদের চিকিৎসা সেবার জন্য আপনাদের সংস্থা পাঠানোর চেষ্টা করবো। আপনারা এখানে আজকে আসছেন আপনাদের সংস্থাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
অত্র চক্ষু মূল্যায়ন প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন অপটিক টেকনিশিয়ান আনোয়ার হোসেন, গনিপুর ইউপি সচিব মোঃ আঃ মান্নান মোল্লা,উপস্থিত ছিলেন গনিপুরও ইউনিয়নের ইউপির মেম্বার ও গ্রাম-পুলিশবৃন্দ।