
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপির কামারখালী গ্রামে সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮-৯-২০২০ইং রোজ শুক্রবার বিকাল ৫টায় কামারখালী গ্রামের সচেতন নাগরিকদের আয়োজনে কামারখালী মোমজান নেছা মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কামারখালীতে সন্ত্রাস,মাদক ও বাল্য বিবাহ জনসচেতনতা মুলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, তিনি বলেন, আমরা বাগমারা থেকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ রোধ করার সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছি আপনাদের সহযোগিতা পেলে আমরা সফল হব।
উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃর্তি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা মেট্টো) আহম্মদ মুঈদ শিমুল, সামিউল ইসলাম ব্যাংকার।
উক্ত জনসচেতনতামুলক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ৯নং কামারখালী ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুর রহমান সরকার তিনি বলেন, আমি আমার ওয়ার্ড কে সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ মুক্ত করার জন্য সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাহআল্লাহ খুব শ্রীঘ্রই কামারখালী কে সন্ত্রাস, মাদক, ও বাল্যবিবাহ মুক্ত করবো।
উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।