শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাংলাদেশ তরুণ কলাম লেখক কতৃক অসহায়দের মাঝে খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৩ Time View

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ‘অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে দুঃস্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ ও শাখা সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ক্যাম্পাসের দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিটি বেলা দুইটায় অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি, এস এ এইচ ওয়ালিউল্লাহ, সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ, সহ-সভাপতি নুর মোহাম্মদ শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত দাস, সাংগঠনিক সম্পাদক শ্যামলী খাতুন, সহ- সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক খায়রুজ্জামান খান সানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হুমায়রা আঞ্জুম অন্তু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোছা. মাহফুজা খাতুন লিমা ও সম্পাদকীয় পর্ষদ সদস্য রুখসানা খাতুন ইতি।

এ সম্পর্কে সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, ‘আমরা সবসময়ই গতানুগতিক ধারায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকলেও এবারের উৎযাপনটা ভিন্নভাবে করেছি। মূলত লেখক ফোরাম লেখালেখির পাশাপাশি সমাজের অসহায়, দুঃস্থ মানুষের জন্যও কাজ করে থাকে।

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যারা অসহায় ও দুঃস্থ ঠিকমত একবেলা খাবার খেতে পারেন না, তাদের মুখে একবেলা খাবার তুলে দিয়ে মুখে হাসি ফোটানোর জন্যই এবার দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে’।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করে। এছাড়া বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে। লেখালেখির পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মান ও সংস্কারে কাজ করে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৭ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরপর তিনবারের ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin