শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাঁশীর জাদুকর – সুমন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪০২ Time View

বিনোদন রিপোর্ট : বাঁশীর সাথে প্রেম, বাঁশীর সাথেই তার সখ্যতা। ছোটবেলা থেকে বাঁশীই যেন তার সঙ্গী,আবার বাঁশীর জাদুকরী সুরে জয় করেছেন লাখো মানুষের মন,তাইতো পরিবার পরিজন সহ এলাকার মানুষ তাকে বাঁশীর জাদুকর নামেই ডাকে।

বলছি সময়ের জনপ্রিয় বংশীবাদক সুমন হোসেনের কথা। যিনি মৌলিক গান, স্টেজ প্রোগ্রাম ও রেডিও টেলিভিশন প্রোগ্রামে বাঁশি বাজিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন।

বাঁশি বাদক সুমন হোসেনের পুরো নাম মোঃ সুমন হোসেন। তার জন্ম ও বেড়ে উঠা পাবনা জেলার বলরামপুর উপজেলায়। সংগীতে তার প্রথম হাতেখড়ি হয় ওস্তাদ আবুল সরকারের হাত ধরে।

মাত্র ১৪ বছর বয়সে সঙ্গীতের সাথে পথচলা শুরু করেন সুমন হোসেন, বিভিন্ন স্টেজে গান গাওয়ার পাশাপাশি বাঁশী বাজান তিনি।

এক জীবনে ও বলতে বলতে চলতে চলতে গানের মাধ্যমে সঙ্গীতাঙনে যাত্রা করেন সুমন,পরবর্তীতে জনপ্রিয় বিভিন্ন গীতিকার সুরকারদের লেখা এবং সুরে আরো ২০টি মৌলিক গান প্রকাশ করেন তিনি। অপ্রকাশিত গানের তালিকায় রয়েছে আরো ১৫টি মৌলিক গান।

সুমন গান করেছেন আবুল সরকার, আঁখি সরকার,হৃদয় খান, তাহসান, জহির পাগলা সহ আরো অনেক শিল্পীদের সাথে।

জানতে চাইলে সুমন হোসেন আরো বলেন,আমি গান গাইতে অনেক ভালোবাসি,গানের মাধ্যমে মনের ভাব যত প্রকাশ করবেন ততই সুন্দর,গান মানুষের দুঃখ ভুলিয়ে দেয়। বাংলা গানকে অনেক ভালোবাসি এবং ভালোবেসে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin