
জাকির হোসেন, বরিশাল ; দিন যতো ঘনিয়ে আসছে পৌর নির্বাচনী হাওয়া ততোই তীব্র হচ্ছে। বরিশালের বানারীপাড়া উপজেলার বানারীপাড়া পৌরসভা নির্বাচনের দিন ক্ষন নির্ধারিত না হলেও বর্তমান ও প্রতিদ্বন্ধী প্রার্থী ও সমর্থকদের মধ্যে ভিন্ন আমেজের সৃষ্টি হয়ে।
সরগরম রয়েছে বরিশালের বানারীপাড়া পৌরসভার নির্বাচনী মাঠ। প্রার্থীদের কে নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। আর এ নির্বাচনে এবারে ইতিমধ্যেই তরুনরা প্রার্থী হিসেবে নিজেদের জানান দিতে নির্বাচনী মাঠ চষে বেড়াতে শুরু করেছে। ইতো মধ্যেই পৌরসভার ৯ টি ওয়ার্ডেই সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে নতুন পুরানো মিলে ৫০ জনের অধিক প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা পৌর এলাকা।
আর ৯ টি ওয়ার্ডের মধ্যে ৭নং ওয়ার্ডের সুপরিচিত ও সাধারণ মানুষের পাশে থাকা বাংলাদেশ আওয়ামীলীগের দুঃসময়ে বিভিন্ন হামলা মামলা নির্যাতনের শিকার রাজপথের মুজিব যোদ্ধা বানারীপাড়া পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, বানারীপাড়া প্রেস ক্লাবের সদস্য মাহফুজুল হক মাসুম এবারের পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে সবার নজর কেড়েছে।
নিজেকে সবার কাছে গ্রহনযোগ্য হিসেবে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। মহামারী করোনাকালীন সময়ে তিনি সাধ্যমত জনগনের পাশে থেকেছেন। বর্তমানে তার নির্বাচনী এলাকা ০৭ ওয়ার্ডে তিনি ব্যাপক গনসংযোগ করছেন। নিবেদিত প্রান মাসুম বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। তিনি বিভিন্ন উন্নয়নমুলক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। রাজপথের লড়াকু সৈনিক মাহফুজুল হক মাসুম আজও আওয়ামী লীগের আদর্শ হৃদয়ে ধারণ ও লালন করে রাজ পথে রয়েছেন।
বহু মামলা হামলার স্বিকার হওয়া মাসুম ভোটারদের মূল্যবান ভোটে বিজয়ী হয়ে জনপ্রতিনিধি হিসেবে মানষের সুখে দুখে পাশে থাকতে চান । জনসেবার কারনে সাধারণ মানুষের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যপক সুপরিচিত লাভ করা মাসুম বলেন আমি কাউন্সিলর হতে পারলে কিংবা না হতে পারলেও আমৃত্যু মানুষের পাশে থেকে সেবা করে যাব। একজন তরুণ রাজনীতি বিদ হিসেবে, জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণত মানুষের সেবায়। তিনি আরো বলেন বানারীপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের জনগন আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে আমাকে সেবা করার সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত ৭নং ওয়ার্ড’র সকল অব্যবস্থাপনা দূর করবো। সবাইকে সাথে নিয়ে ০৭ নং ওয়ার্ডে আদর্শ ওয়ার্ডে পরিনত করবো।