
মাসুদ রানা ; বগুড়া আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের রাস্তাঘাট গুলো যেন বর্ষার মৌসুমে পানি আর কাদা মাটি এক হয়ে ধান চাষের উপযোগী হয়ে পরেছে। এই ভাবেই প্রতেক বছর বর্ষার মৌসুমে হাটু পারিমাণ পানি জমে যায় বিনাহালী গ্রামের রাস্তাঘাট গুলোতে। টানা কয়েক যুগ ধরে রাস্তার এই বেহাল দশায় জনদূর্ভোগে এলাকার কয়েক হাজার লোক।একের পর নেতা আসে আবার চলেও যায় কিন্তু আজওব্দি কোন নেতার নজরে আসেনি রাস্তার এই বেহাল দশা।যুগের পর যুগ পার হয় নেই কোন উন্নয়ন।
এলাকা বাসির অভিযোগ প্রত্যেকবার নির্বাচনের সময় চেয়াম্যান মেম্বারেরা এসে হাতে পায়ে ধরে ভোট চায় এবং বিভিন্ন উন্নয়ন মুলক কাজের প্রতিশ্রুতি দিয়ে যায়। কিন্তু নির্বাচনে পাশ করার পর উন্নয়ন তো দুরের কথা সাধারন জনগণ কে চিনতে তাদের কাছে দুষ্কর হয়ে পরে।বিনাহালী গ্রামের লোকজন আরো জানান আদমদীঘি উপজেলার মধ্যে সব থেকে অবহেলিত গ্রাম হলো এই বিনাহালী গ্রাম। যার চর্তুরপাশে খাল বিল আর নদী নালা মাঝখানে এই অবহেলিত গ্রামটি। আর এই গ্রামের কয়েক হাজার,মানুষের চলাচলের রাস্তাঘাট গুলোএই বেহাল দশা হওয়ায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। বিশেষ করে গ্রামের ছোট ছোট কোমলমতি বাচ্চারা রাস্তার এই অবস্থার কারনে অনেক সময় স্কুলে যেতে পারেনা। কলেজে পড়োয়া ছাত্র ছাত্রীরাও একই অবস্থায় জর্জরিত। এতে করে দিন দিন শিক্ষার আলো নিভে যাচ্চে এই গ্রামের ছোট বড় সব বয়সী ছেলে মেয়ে ও শিক্ষার্থীদের। এই গ্রামের নেই কোন সুচিকিৎসা ব্যাবস্থা। কয়েক কিলোমিটার দূরে হাসপাতাল থাকলে ও রাস্তার দূর্বস্থার কারনে কোন যানবাহন চলাচল করতে পারেনা।
অবশেষে নিরুপায় হয়ে কাঁধে করে হাসপাতালে নিয়ে যেতে হয় রোগীদের।অনেক সময় দেখা যায়, সময়মত হাসপাতালে না পৌঁছানোর কারনে রাস্তায় মারা যায় অনেক রোগী। যার কারনে এই গ্রামের উপযুক্ত ছেলে মেয়েদের বিয়ে নিয়েও দেখা দেয় নানান ঝামেলা।এসব ঝামেলা থেকে মুক্তি চান এলাকার লোকজন।এরই ধারাবাহিকতায় গত ২৬ সে অক্টোবর দুপুর ১২টায় রাস্তার উন্নয়নের দাবিতে প্রতিবাদ মিছিল বের করেন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন বিনাহালী গ্রামের লোকজন।
আমাদের দাবি একটাই বিনাহালী গ্রামের উন্নয়ন চাই।
এই স্লোগান দিয়ে তারা চেয়ারম্যান মেম্বার এবং বগুড়া আদমদীঘি উপজেলার সকল নেতা কর্মীদের কাছে রাস্তাঘাট সংষ্কার উন্নয়নের দাবি জানান গ্রামের সকল শ্রেণীর লোকজন।