শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৪৯ Time View

নিজস্ব প্রতিবেদন : পেশাগত কাজে ঢাকায় আসা এবং হামলা মামলার শিকার সাংবাদিকদের জন্য নয়াপল্টনে ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম। এখানে সাংবাদিকরা স্বল্প খরচে থাকা-খাওয়া সহ ওয়াইফাই এবং সংবাদ পাঠানোর জন্য কম্পিউটার সুবিধা পাবেন। এতে দৈনিক তাদের তিন বেলা খাবার সহ পরিশোধ করতে হবে পাঁচশত টাকা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনায় আগামী পহেলা নভেম্বর থেকে পুনরায় এ সেবা চালু করা হবে। নিরাপদ ও মনোরম পরিবেশে ঢাকার প্রাণকেন্দ্র নয়াপল্টন হাউজিংয়ের মধ্যে ১০/কে ভবনের ৬তলায় জার্নালিস্ট সেল্টার হোম চালু করা হবে।

ইতিপূর্বে ২০২২ সালে রাজধানীর চিটাগাং রোডে মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটির একটি ভবনে এটি চালু করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর এটি পুনরায় চালু করা হবে। ওই সময় ৩০০ টাকায় থাকা এবং তিন বেলা খাবারের সুব্যবস্থা রাখা হয়েছিল। বছর দুয়েক এটি চালু ছিল।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানান, ঢাকার বাইরের সাংবাদিকদের জন্য সংগঠনটি স্বল্প খরচে এই উদ্যোগটি গ্রহণ করে। না না কারণে প্রকল্পটি হঠাৎ বন্ধ হয়ে। পুনরায় এটি চালু হচ্ছে, আপনারা আমাদের এ সেবাটি গ্রহণ করবেন।

সেল্টার হোম এর উপ-তত্ত্বাবধায়ক এস এস রুশদি জানিয়েছেন, ২৪ ঘন্টা এর সেবা অব্যাহত থাকবে আমরা সাংবাদিকদের কল্যাণে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin