শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফেনীর মধ্যম হকদি ডাঃ দিদার বক্স সড়ক উপড়ে ফেললেন জামায়াত নেতা শামসুল হক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪৮৯ Time View

বিশেষ প্রতিনিধি:ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধ্যম হকদি ডাঃ দিদার বক্স সংযোগ সড়কের ইট খুলে ও কালভার্টের স্লাব উপড়ে ফেলার অভিযোগ স্থানীয় মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বালিগাঁও ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি এটিএম শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে।

সরেজমিন পরিদর্শন করে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, উক্ত রাস্তা দিয়ে গাছ পরিবহনের জন্য ভারী গাড়ী প্রবেশ করলে রাস্তার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, এসময় বাড়ীর বাসিন্দা আবদুল্লাহর সাথে শামসুল হক চৌধুরীর কথা কাটাকাটির জের ধরে জেলা পরিষদের অর্থায়নে ২০১৯-২০ অর্থ বছরে ৩ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ডাঃ দিদার বক্স সংযোগ সড়কের ইট খুলে ও কালভার্টের স্লাব উপড়ে ফেলেছেন জামায়াত নেতা শামসুল হক ও তার স্ত্রী এবং ঐ সড়কে চলাচলকারীদের মেরে ফেলার হুমকি ধমকি দিয়েছেন, অকথ্য ভাষায় গালাগালি করে চলাচলের পথ বন্ধ করার পায়তারা করছেন, এতে উক্ত সড়কে চলাচলকারী ৬টি পরিবারের প্রায় ৪০জন মানুষের যাতায়াত ও প্রয়োজনীয় মালামাল পরিবহনে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এই বিষয়ে দিদার বক্স ডাক্তার বাড়ীর বাসিন্দাগণ বালিগাঁও ইউপি চেয়ারম্যান বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন, অভিযোগকারী আবদুল্লাহ, নুর আহমদ, হামিদুল হক ও এজাহার উল্যাহ তাদের বিরোধ মিটিয়ে বাড়ীতে চলাচলের উক্ত পথটি উম্মুক্ত করে দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বালিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার বলেন- এই বিষয়ে আমি অভিযোগ পেয়েছি, এই মুহুর্তে আমি ব্যস্ত আছি তবে বিষয়টা দেখবো।

অভিযোগ প্রসঙ্গে জামায়াত নেতা শামসুল হক চৌধুরীর বলেন, চলাচলের পথ নিয়ে দু’পক্ষের বিরোধ রয়েছে তবে ইট খুলে ও কালভার্টের স্লাব উপড়ে ফেলার বিষয়টি সত্য নয়। তবে শামসুল হক ও তার সহযোগী কর্তৃক শাবল দিয়ে উক্ত রাস্তার ইট খোলা ও স্লাব উপড়ে ফেলার ভিডিও ফুটেজ প্রতিবেদকের নিকট সংরক্ষিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin