
তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: “মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দার উপজেলায় পৃথক ভাবে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে ১ নভেম্বর রোজ রবিবার র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ পত্র এবং মাক্স বিতরণ অনুষ্ঠান হয়েছে।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে র্যালি শেষে উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক নৃপেন্দ্র চন্দ্র বর্মন প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনা করেন যুব উন্নয়ন অফিসার আবুল বাসার ভূইয়া।
অপরদিকে, তারাকান্দা উপজেলা নির্বাহী আফিসার জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রমিজ উদ্দিন আলম, উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়রত আলী তুষার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, উপজেলা মৎস কর্মকর্তা শাহানা নাজনিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, ইউপি চেয়ারম্যান মদন সিংহ রায় সহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস।
দুই উপজেলাতেই যুব উন্নয়ন আধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।