শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে ৬ ঘন্টার মধ্যে চোরাই মালামাল সহ ২ চোর আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭০ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে চুরি হওয়ার ৬ ঘণ্টার মধ্যে চোরাই মাল সহ ২ চোর আটক।

আটককৃত আসামি মাগন ফুলপুরের দুলাল মিয়ার পুত্র দেলোয়ার হোসেন (২৮) এবং তার ছোট ছেলে মাজহারুল ইসলাম।

জানা গেছে, পৌর কাজিয়াকান্দা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়ার ব্যাটারিচালিত রিকশার চারটি ব্যাটারি চুরি হয়েছে । এই সংবাদ ফুলপুর থানায় দিলে ওসি মোঃ আব্দুল্লাহ্ আল মামুন তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সায়েদুল হক ও জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করে মাজাহারুল ইসলাম কে সন্দেহ জনকভাবে ব্যাটারি এবং অনেক মালামাল সহ আটক করে পুলিশ ।

ফুলপুর থানায় ওসি মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
বলেন চোরাইকৃত মালামালসহ ময়মনসিংহ যাওয়ার পথে ফুলপুর বাস স্ট্যান্ড এর যাত্রী ছাউনির বিপরীতে সন্দেহজনক ভাবে তাকে আটক করে পুলিশের একটি ফোর্স । এসময় তার সাথে ৪টি ব্যাটারি, ১টি গ্যাস সিলিন্ডার, ১টি গ্যাসের চুলা এবং ১টি পানিরমটর সহ আরো কিছু চোরাই মালামাল পাওয়া যায়।

আরোও বলেন মাজহারুলের শনাক্ত মতে এই চুরির ঘটনার সাথে তার বড় ভাই দেলোয়ার হোসেন জড়িত বলে তাকে আটক করা হয়। আরো দুইজন চোর পলাতক রয়েছে। খুব দ্রুত তাদের কেউ গ্রেফতার করা হবে বলেও জানান তিনি ।
আসামিদেরকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
স্থানীয়রা জানান ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন মহোদয় যোগদান করার পরপরই আপন করে নিয়েছেন জনগণকে। জনগণকে শতভাগ নিরাপদে রাখার লক্ষ্যে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন এতে আমরা ফুলপুরবাসি গর্বিত।
এ ঘটনায় ওসি সহ পুলিশ ফোর্স কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin