শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১০৯১ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ শেখ হাসিনার বাংলাদেশ “ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর খাদ্যশস্য বিতরন কেন্দ্র ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬নং পয়ারী ইউনিয়নে আজ ১২ ই অক্টোবর রোজ সোমবার সকাল ১০ টায় পয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন গুদাম থেকে (কালীবাড়ি) হতদরিদ্রদের মাঝে প্রতি জনকে ৩০কেজি করে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক বা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ তপু রায়হান রাব্বি, আওয়ামীলীগের বিল্লাল হোসেন সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

মোঃ ফরহাদ আহমেদ মিলন জানান, এই ইউনিয়নের ডিলার মোঃ এনামূল কবির আর আমি তার নির্দেশে ৫১৮ জনের চাল বিতরণ করছি । আরও জানান, আমরা সঠিক মাপ দিয়ে চাল বিতরণ করে থাকি যেন কোন প্রকার দুর্নীতি এর ছোঁয়া না লাগে। মাঝেমধ্যে উপজেলা ইউএনও এবং টেক অফিসার পরিদর্শন করেন।

ভুক্তভোগীরা জানান, সরকারের ১০টাকা কেজি দরের এ চাল পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদেরকে আর অনাহারে থাকতে হয় না। এতে ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুর কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে, সেই সাথে ধন্যবাদ জানাই গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফ আহমেদ এমপি মহোদয় কে। আরোও বলেন, এখনো পর্যন্ত আমরা কেউ পরিমাণে চাল কম পাইনি ? কম পেলে আপনাদেরকে জানাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin