
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২/৩ধারায় ময়মনসিংহের ফুলপুরে ২৯শে আগস্ট সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার বিক্রয় কেন্দ্রের ৪টি সহ মোট ৫ প্রতিষ্ঠান কে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোড রিপন এন্টারপ্রাইজে ১০ হাজার টাকা ও নাম বিহীন কীটনাশক এর দোকানে ৫ হাজার টাকা এবং উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি বাজারের খালেক এন্টারপ্রাইজে ৫ হাজার টাকা, দোলাল এন্টারপ্রাইজে ৫ হাজার টাকা ও আর এন্ড এশিয়া এন্টারপ্রাইজে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এ জরিমানা আদায় করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার।
এসময় উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, ইউএনও অফিসের কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু সংবাদাকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, এ অভিযানে সার ব্যবসায়ীদেরকে সতর্ককরণ করা হয়। সেই সাথে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, অবৈধ মজুদ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকা ইত্যাদি অপরাধের কারণে এ ৫ প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।