শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে মানবিক বন্ধুদের সহযোগিতায় তাক্ওয়া অসহায় সেবা সংস্থার বাস্তবায়নে ২য় ঘরের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৫৮২ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে বিধবা আয়েশা ও বৃদ্ধ ঘরেপড়া মা আমেনার মুখে হাসি ফুটিয়ে স্বপ্নের ঘর তৈরি করে শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলার ৬নং পয়ারী ইউনিয়ন পরিষদ থেকে আনুঃ ৫,০০গজ দুরে ৬৫ বছরের অসুস্থ বিধবা আয়েশা ও বৃদ্ধ ঘরেপড়া মা আমেনার ঘরের শুভ উদ্বোধন করেন ১০ ডিসেম্বর রোজ শুক্রবার দুপুর ১২টায় ফুলপুর থানার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম, মেসার্স মান্নান ট্রেডার্সের সমাজ সেবক প্রোঃ আজহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হৃদি মোতালেব, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান (রাব্বি), সাধারণ সম্পাদক রুবেল মাসুদ, প্রচার সম্পাদক বাহার উদ্দিন, সম্মানিত সদস্য নয়ন, মনির, সাব্বির, ফুলপুর থানার কনস্টেবল নজরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান বলেন, ফুলপুর থানার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আলা মামুন মহোদয় এর উৎসাহে মানবিক বন্ধুদের সহযোগিতায় তাক্ওয়া অসহায় সেবা সংস্থার বাস্তবায়নে ২য় তম ঘর পেলেন বিধবা আয়েশা ও বৃদ্ধ ঘরেপড়া মা আমেনার। তাদের থাকার মত ২ শতাংশ জায়গা থাকলেও থাকার মত কোন ঘর ছিল না? ছাড়া চটের বস্তা ও কাপড়ে মোড়ানো একটি ঘরে তারা বসবাস করত। তাদের মুখে হাঁসি ফুটাতে এ স্বপ্নের ঘর তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৭ সাল থেকে আপনাদের সংগঠন তাক্ওয়া অসহায় সেবা সংস্থা টি অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সমস্যা সমাধানের কাজ করে আসছে যা অনেকেই অবগত আছেন। মানবিক মানুষগুলো এ সংগঠনটির পাশে থাকার কারণে এখনো বিভিন্ন সেবা দিতে পারচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin