শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে মর্মান্তিক ত্রীমুখি সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬৪ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক ত্রীমুখি সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১৫ জন। এ দূর্ঘটনাটি ঘটে ৩১শে আগষ্ট বুধবার দুপুর পৌনে ২ টায় ফুলপুর-তারাকান্দা সীমান্তবর্তী ধলি নামক স্থানে।
নিহত পিকাপের ড্রাইভার তোতা মিয়া(৩৫) ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুড়াপুটিয়া গ্রামের (শাহি বাজার সংলগ্ন) নামঃ বিল্লাল হোসেন ছেলে। তার শিশু ২টি সন্তান রয়েছে।

ঘটনাস্থল থেকে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাট গামী মন্ডল এন্টারপ্রাইজ এর একটি যাত্রীবাহী বাস (ময়মনসিংহ ব-১১-০১৯৪) ও ময়মনসিংহ গামী একটি পিকাপের (ঢাকা মেট্রো ন-১৫-২৯১৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়! এসময় রাস্থায় চলাচলরত একটি ব্যাটারিচালিত অটো গাড়িকেও ধাক্কা দেয়। বাস ও অটো গাড়িটি রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে যায় এবং পিকাপের সামনের অংশ সম্পুর্ন ভেংগে যায়। তাৎক্ষণিক ফুলপুর থানার পুলিশ সংবাদ পেয়ে মানবিক ওসি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফুলপুর হাসপাতালে প্রেরণ করেন এবং জনগণের ভিড়ে রাস্তা ব্লক হয়ে যাওয়ায় দ্রুতগতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, উক্ত ঘটনায় ১৩/১৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফারড করা হয়েছে। পিকাপের ড্রাইভার তোতা মিয়া(৩৫) উক্ত ঘটনায় আহত হলে ফুলপুর হাসপাতালে আনার পর মৃত্যু বরণ করে। লাশ ফুলপুর হাসপাতালে আছেন এবং উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin