শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে ফ্রী ফায়ার খেলাকে কেন্দ্র করে বিষপানে প্রাণ গেল এক হাফেজ ছাত্রের

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৫৩৭ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে মাদ্রাসায় পড়ুয়া হাফেজ শরীফ মিয়া বিষপানে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়া ইউনিয়নের বড়ইকান্দী এলাকায়।

নিহত হাফেজ শরীফ মিয়া(১৪) ওই গ্রামের চানু মিয়ার ছেলে। সে বালিয়া মাদ্রাসার ৫ম শ্রেণীতে পড়ুয়া ছাত্র।
জানা যায়, মোবাইল ফোনে গেইম খেলা কে কেন্দ্র করে গত ২৩ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পারিবারিকভাবে মোবাইল ফোন চালানোতে নিষেধ করায় রাগে সে বিকালে “হেমাড়” নামক ঘাস মারা বিষপান করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাকে শুক্রবার বাড়ীতে নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি ঘটে। এক পর্য্যায়ে তাকে মুমূর্ষ অবস্থায় পুনরায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে গত ৩১ ডিসেম্বর রোজ শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মোবাইল নিয়ে টিনেজার কিশোরদের আত্মাহুতির আরেকটি বিরল দৃষ্টান্ত স্থাপনে এলাকার অভিভাবক মহল শঙ্কিত হয়ে পড়েছে।

এ ব্যাপারে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সাথে কথা বললে তিনি জানান এ বিষয়ে তার পরিবার একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin