শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে নিহত-১, আহত-৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৬০ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ছোটখাটো বিষয়কে কেন্দ্র করেই ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। নিজেদের মধ্যে সমাধান করতে পারলেও রাগের মাথায় নেমে আসছে পরিবারে অন্ধকার। তেমনি ৮ অক্টোবর রবিবার বিকালে ফুলপুরের ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় জুলেখা বেগম নামের এক মহিলা । এতে আহত হয় আরো ৫ জন।

নিহত জুলেখা বেগম (৫৫) উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

জানা যায়, জুলেখার ছাগল একই বাড়ির আঃ ওয়াহাবের শিম গাছ খেয়ে ফেলে। এ শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে নিহত জুলেখা বেগমের সাথে কমলা খাতুনদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে আহত হয় আব্দুল মজিদের স্ত্রী জুলেখা বেগম(৫৫), আঃ রহিমের ছেলে আবু সাঈদ (৬০), ওয়াদুদের স্ত্রী জুলেখা খাতুন (৪০), সুজন মিয়ার স্ত্রী জহুরা (৩২)।

অপরদিকে জাহিদুল ইসলামের স্ত্রী সকমলা খাতুন (৩০), মোফাজ্জল হোসেন ছেলে ওয়াসিফ বিল্লাহ (৩৪) আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুলেখা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। আর বাকিরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সেকেন্ড অফিসার সুমন মিয়া ঘটনার সততা নিশ্চিত করে সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, নিহত জুলেখা বেগমের পিঠে ও ঘাড়ে জখম আছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin