শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে চলন্তি বাসে ট্রাকের চাপায় বা.কৃ.বি.বি.শিক্ষক হাসান মোশেদের হাত বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৭০১ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে চলন্তি বাসে ট্রাকের চাপায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান মোরশেদ আলীর(৩৫) ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৭ অক্টোবর রোজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টা দিকে উপজেলার বাশাটি পশ্চিম পাড়া নামক স্থানে।

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য হাসান মোরশেদকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সহকারী অধ্যাপক। শেরপুর শহরের চকপাঠক এলাকার আব্দুল মতিনের ছেলে হাসান মোরশেদ।

নকলা থানার পুলিশ জানান, স্থনীয় লোকজন আহত লোকটিকে হাসপাতালে নিয়ে নকলা থানায় সংবাদ দিলে ওসি মহোদয় এর নির্দেশে বাসটিকে থানায় নিয়ে আসি। কিন্তু বাসচালক পালিয়ে যায় । আরো বলেন নকলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফারড করেন আহত হাসান মোরশেদ কে।

ফুলপুর থানার মানবিক ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়মনসিংহ থেকে আদিল পরিবহনের বাসে গ্রামের বাড়ি শেরপুরে যাচ্ছিলেন হাসান মোরশেদ। তার ডান হাতটি জানালার বাইরে ছিল। রাত আনুঃ সাড়ে ৭ টার দিকে শেরপুর থেকে দ্রুতগামী ট্রাকের সঙ্গে চাপা লেগে হাতটি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে পড়ে যায়। পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে বাসচালক পালিয়ে গেছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin