
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ফুলপুর থানা এলাকায় বসবাস রত বেদে সম্প্রদায়ের জন্য উত্তরন ফাউন্ডেশনের আয়োজনে ১০ই এপ্রিল বুধবার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক, মাননীয় পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম, এর নির্দেশনায় ফুলপুর থানার সার্বিক ব্যবস্থাপনায় ফুলপুর-তারাকান্দার সহকারী পুলিশ সুপার মোঃ আতাহারুল ইসলাম তালুকদার ও থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান এর উপস্থিতিতে সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমনের তত্ত্বাবধানে বুধবার বিকালে ২৪ টি পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়।
ঈদ উপহার সামগ্রীতে ১ কেজি আতব চাউল, ১ প্যাকেট ডিপ্লোমা দুধ, ১ প্যাকেট বনফুল সেমাই, কুলসুন সেমাই ১টি, প্যারাসুট নারকেল তৈল ও গোসলের সাবান ১ টি করে, চিনি ১/২ কেজি, মুরগী ১ কেজি ৭০০ গ্রাম, মেহেদী ২টি। বেদেরা ঈদ উপহার সামগ্রী পেয়ে আনন্দেতে মেথে উঠে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পুলিশদেরকে।