শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরের পয়ারীতে নতুন দুইটি কাঁচা রাস্তার পাকা হতে যাচ্ছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪৭৫ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের বিশেষ বিবেচনায় বরাদ্দকৃত অর্থায়নের অনুমোদিত পয়ারী ইউনিয়নের নতুন দুইটি কাঁচা রাস্তার পাকা করনের উদ্দেশ্যে ২৫শে আগস্ট শুক্রবার পরিমাপ বা মাফ যোগ করা হয়।

মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নির্দেশনা উনার একান্ত বিশ্বস্ত প্রতিনিধি ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবি উপজেলা ইঞ্জিনিয়ারকে সাথে করে নিয়ে এসে পয়ারী ইউনিয়ন সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে ধলী রোড দিয়ে সরাফ উদ্দিন মেম্বার বাড়ি রোডে এক কিলো এবং পয়ারী হাই স্কুল থেকে ধীতপুরগামী রাস্তা আধা কিলো কাঁচা রাস্তার পাকা করনের মাফ যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল ইসলাম, পয়ারী ইউপি আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল কবির, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, পয়ারী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেকিম, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তপু রায়হান রাব্বি সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের নির্দেশনায় ডিজিটাল/স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারি ধারাবাহিকতায় নির্দেশনায় মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি ফুলপুর-তারাকান্দায় নানান উন্নয়ন করে যাচ্ছেন। আর অচিরেই এ রাস্তার কাজের শুরুর প্রক্রিয়া হবে। মন্ত্রী মহোদয়ের প্রতি দল মতের উর্ধ্বে জনগন সন্তুষ্ট। তারা চায় পরিমাপের বাস্তবায়ন।যারা পায়ে হেটে কস্ট করে সহযোগীতা করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin