
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরের ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড জনবীমা মৃত্যুদাবী চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত।
ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে পয়ারী ইউনিয়ন পরিষদ হল রুমে সকাল সাড়ে ১০টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ ফুলপুর শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মানিক সূত্র ধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ সিরাজ উদ দৌলা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের সহকারী রিজিওনাল ইনচার্জ আবু সাঈদ, ইউপি সদস্য সারোয়ার হোসেন, ফুলপুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক তপু রায়হান রাব্বি প্রমুখ।
জানা গেছে, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ এ মাসে ৫০০টাকা করে ১০ বছর মেয়াদী একটি জনবীমা করেন উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী ২য় খন্ড গ্রামের জাহেরা খাতুন। তিনি কিস্তির মেয়াদ শেষ হবার আগেই ৫১টি কিস্তি দিয়ে মৃত্যুবরণ করেন।
বীমা চলমান অবস্থায় মৃত্যুবরণ করায় মরনোত্তরদামী নং ০০৩১১-২০ ধারাই উনাকে ১০ বছরের লাভ সহ সম্পূর্ণ টাকা বীমার দাবীদার উনার স্বামী আলতাফ হোসেনের হাতে ৮২ হাজার ৫২৭টাকার একটি চেক তুলে দেন।