
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা বর্তি মানিব্যাগ প্রকৃত মালিকে খুঁজে বের করে ফিরিয়ে দিয়ে আসলো দিনমজুর তাজু। এমন উদার মনের সৎ মানুষ খুব কমি আছে বলে এলাকায় প্রশংসায় বাড়ছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর পূর্বপাড়া গ্রামের দিন মজুর (জেলে) মোঃ তাজুল ইসলাম তাজু(৭০)। তার ৬ছেলে ২ মেয়ের অভাবের সংসারে এমন সততা দেখে দোয়া ও ধন্যবাদ দেন জনগণ।
তাজুল ইসলাম বলেন, আমি যখন স্থানীয় শিমুলতলী বাজার যায় তখন দ্বীতপুর মাদ্রাসা সংলগ্ন রাস্তায় টাকা বর্তি এ মানিব্যাগটি দেখতে পেয়ে হাতে নিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করি তাদের কোনো মানিব্যাগ হারিয়েছে কি না। সকলে না বলে? আমি টেনশনে পড়ে যাই। যে এতগুলো টাকা সহকার এ মানিব্যাগটি হারিয়েছে। হয়তোবা তার খুব প্রয়োজন ছিল টাকাগুলো তাই মানিব্যাগে করে নিয়ে যাচ্ছিলো।আল্লাহয় জানে পরে আল্লাহ্কে মনে মনে ডাকতে থাকি যেন সঠিক ব্যাক্তিটাকে পাই। সন্ধ্যার দিকে একটি লোকে বলে মানিব্যাগ হারিয়েছে বলে মাইকিং করছে। পরে ঠিকানা নিয়ে জানতে পারি একই ইউনিয়নের ফরাজি বাজারের মুদিদোকানে ব্যবসায়ী মোঃ কামাল হোসেন এর এ মানিব্যাগটি। পরে তার কাছে গিয়ে পৌঁছে দেই।
ফরাজি বাজারের মুদি ব্যবসায়ী মোঃ কামাল বলেন, দোকানের মাল কিনার জন্য গত ২৩শে ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ১০টায় অটোতে করে ফুলপুর ঐতিহাসিক আমুয়াকান্দা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর জাওয়ার পর টের পাই যে পকেটে মানিব্যাগ নাই। তখন আমি দিশেহারা হয়ে পড়ি কারণ আমার মানিব্যাগে ২০ হাজার টাকা, তিনটি NID কার্ড সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজপত্র ছিল। পরে তিনি সব কিছু ফিরত দেন। এতে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি উনার প্রতি এবং দীর্ঘায়ু কামনা করছি। এ ঋণ কখনোই শোধ করতে পারবো না।