শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

প্রসাদপুর ইউনিয়ন বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৫০ Time View

নওগাঁ প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর সুস্বাস্থ্য ও মরহুম সাবেক এমপি শামসুল আলম প্রামানিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রসাদপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রসাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি’র অন্যতম সদস্য এম এ মতীন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাবুল) চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে, সাবেক সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক প্রমূখ। এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin