রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

প্রশাসনের দাপট দেখিয়ে জমি দখল! প্রবাসীর স্ত্রীসহ ৬জন আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪৭১ Time View

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীর উপর হামলার ঘটনা ঘটে। এতে নারী সহ ৬ জন আহত হয়েছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, লক্ষ্মীপুর শহরের সাহাপুর আদর্শ কলোনীর চাঁন মিয়া পাটওয়ারী বাড়ির রুহুল আমিনের মেয়ে রোমানা আক্তার। রোমানা আক্তার একই বাড়ির চাচাতো ভাই মোঃ বাহার কে বিবাহ করে। এতে দুজনের পৈত্রিক জমিতে ঘর করে রোমানা আক্তার থাকছেন। রোমানার স্বামী বাহার প্রবাসে অবস্থান করছেন। এদিকে জমি পাওনা আছে দাবি করে রোমানার ঘর সংলগ্ন জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে একই বাড়ির তাহের ওরপে মিয়া। এনিয়ে কয়েকবার বৈঠকও হয়েছে। কিন্তু তাহের সদর উপজেলা ভূমি অফিসের গাড়ির ড্রাইভার হওয়ায় বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে কারও কথা কর্ণপাত করছে না। সে রোমানার পিতা রুহুল আমিন, চাচা আহছান উল্যাহ গংদের বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে। গত ২০ আগষ্ট শনিবার সকালে তাহের ঐ জমি দখলে নিতে বালু ভর্তি করতে আসে। এসময় রোমানার চাচাতো ভাই ফারুক হোসেন দেখতে পেয়ে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে তাহের, তাহেরের ভাই আজাদ ও হেলাল, কামরুল হাসান ধনু, হাছান দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে ফারুকের উপর হামলা চালায়। তাকে উদ্ধার করতে আসলে রোমানার উপর চওড়া হয় তারা।

এসময় রোমানাকে লোহার রড দিয়ে আঘাত করলে তার শরীরের বিভিন্ন অংশে জখম হয়। এছাড়া তাদের হামলায় রোমানার বাম হাতের মারাতœক ভাবে কেটে যায়। রোমানকে বাঁচাতে আহত হন রুহুল আমিন, জেসমিন বেগম, শাহীন আক্তার, আহছান উল্যা। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় রোমানা বাদি হয়ে লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেন। যার নং- সিআর-১০৪১/২০২২্ইং। এছাড়া প্রতিকার চেয়ে তাহের মিয়ার হয়রানি থেকে বাঁচতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন আহসান উল্যাহ। এর আগে কয়েক বার সদর থানা ও সদর ভূমি কমিশনারের কাছে তাহের ওরফে মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেও কোনো সঠিক সমাধান পাননি ভুক্তভোগীরা।

রোমানা আক্তার অভিযোগ করে বলেন, তাহের সদর উপজেলা ভূমি কর্মকর্তার গাড়ির ড্রাইভারের ক্ষমতায় আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করছে। আমাদের উপর হামলা সহ গাড়ির নিচে পেলে মারার হুমকি দিচ্ছে,এবং বিভিন্ন কুপ্রস্তব দিয়েও থাকে। আমারা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার কমিশনার (ভূমির)গাড়ির ড্রাইভার তাহের ওরফে মিয়া বলেন, আমার নামে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা। তাদের উপর হামলার কোন ঘটনাই ঘটেনি। আমি অপরাধী হইলে, আইন আমার বিচার করবে।

লক্ষ্মীপুর পৌর প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল জানান,তারা আমার কাছে আসছে পিঠে দাগ, হাতে কাঁটার ও জামা চিড়ে আছে। বিভিন্ন কুপ্রস্তাব দিচ্ছেন এমনি অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin