শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

প্রলোভন দেখিয়ে জিনিয়াকে নিয়ে গিয়েছিল আটক নারী: পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৬৮ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ফুল বিক্রি করা পথশিশু জিনিয়াকে নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস। জিনিয়া বর্তমানে সুস্থ এবং স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

মিশু বিশ্বাস জানান, পয়লা সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে লুপা তালুকদার নামে এক নারী তাকে নানা প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। পরে নারায়ণগঞ্জে তার বোনের বাসায় রাখে। সেখানে থেকেই জিনিয়াকে উদ্ধার করা হয়। লুপা নিজেকে একটি অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। কিন্তু পুলিশ সেই সংবাদমাধ্যমের কোন অস্তিত্ব পায়নি।

তবে গ্রেফতারের পর লুপা পুলিশের কাছে দাবি করেছে, সে মেয়েটিকে লালন-পালন করে বড় করবে- এই কথা বলে নিয়ে যায়। কিন্তু ওই নারীর সাথে কথা বলে পুলিশ তেমন কোনো প্রমাণ পায়নি। উল্টো ওই নারী ও তার পরিবারের উশৃঙ্খল আচরণ ও চলাফেরার প্রমাণ পায় পুলিশ। বিষয়টি সন্দেহজনক অপহরণ মনে হওয়ায় লোপা তালুকদারকে আটক করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। মূলত কী উদ্দেশে শিশুটিকে নিয়ে গিয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে পয়লা সেপ্টেম্বর দুই তরুণীর সাথে সর্বশেষ কথা বলতে দেখা যায় জিনিয়াকে। পাশের একটি দোকানে তিনজন মিলে চটপটিও খায়। এরপর থেকেই নিখোঁজ জিনিয়া।

সোমবার রাতে শাহবাগ থানায় মামলা করেছিলেন জিনিয়ার মা। কয়েক বছর আগে জিনিয়ার বড় বোনও নিখোঁজ হয়েছিলো। দেড় বছর পর খোঁজ মিলেছিলো তার। বাবা হারানো তিন মেয়েকে নিয়ে ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন জিনিয়ার মা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin