শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হিসেবে জনপ্রিয়তার শীর্ষে জাহিদ সরদার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৮৯৮ Time View

জাকির হোসেন, বানারীপাড়া ; আসন্ন পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রয়েছে বরিশালের বানারীপাড়া উপজেলা । পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা। জমে উঠেছে পৌরসভার আগাম নির্বাচনী হাওয়া । পৌর নির্বাচনকে কেন্দ্র করে পথ ঘাট চায়ের দোকানে নির্বাচনী আলোচনা যেন নিত্যদিনের সঙ্গী। ইতি মধ্যেই বানারীপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডেই সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে অনেক নতুন মুখের পদচারণায় মুখরিত গোটা পৌর এলাকা। তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের সুপরিচিত ও সাধারণ মানুষের পাশে থাকা সম্ভ্রান্ত সরদার পরিবারের মরহুম আব্দুল খালেক সরদারের সন্তান মো: জাহিদ হোসেন সরদার। তিনি রাজনৈতিক-সামাজিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন।

মো:জাহিদ হোসেন সরদার বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও সরকারি ফজলুল হক কলেজ চাখার শাখার সাবেক ছাএলীগ সভাপতি হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি ডকইয়ার্ড মালিক সমিতির সভাপতি, উত্তরপাড় রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি, সরকারি খেজুরবাড়ি আশ্রয় প্রাথমিক বিদ্যালয়েরম্যানেজিং কমিটির সভাপতি, পশ্চিম বেতাল জামে মসজিদ’র সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ।এছাড়াও জাহিদ সরদার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান। তিনি বিভিন্ন উন্নয়নমুলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।

সদালাপি,মিষ্টভাষী,পরোপকারী, রাজপথের লড়াকু সৈনিক জাহিদ হোসেন সরদার আজও আওয়ামী লীগের আদর্শ হৃদয়ে ধারণ ও লালন করে রাজ পথেই আছেন। জনসেবার কারনে সাধারণ মানুষের তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সুপরিচিত লাভ করেন, দল-মত নির্বিশেষে সকল শ্রেনি-পেশার মানুষ তার আচার ব্যবহারে মুগ্ধ। এবং একজন তরুণ রাজনীতিবী।দ হিসেবে, জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণত মানুষের সেবায়, সাধ্যানুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষকে। মহামারী করোনা ও ঘূনিঝড় আম্পানের গুরু থেকে ছিলেন সাধারণ মানুষের পাশে। তিনি নিজেকে মানুষের সেবায় বিলিয়ে দিতে চান । তার পরিবার আওয়ামী লীগের দু:সময়ের এক অকুতভয় প্লাটফরম ছিলো।

বিরোধী দলে থাকার সময় ১৯৯১ ও ২০০১ বিএনপি- ক্যাডারদের হামলার শিকার হয়ে ও নিজেকে রেখেছেন অকুন্ঠ ও অসহায়দের পাশে । তার সেঝ ভাই উপজেলা ছাএলীগের সাবেক সহ সভাপতি মো:জাকির হোসেন সরদার ১৯৯০/১৯৯২ সালে অনেক হামলা মামলার শিকার হয়েছেন ১৯৯২ সালের ২১ফেব্রুয়ারিতে রাতে শহীদ বেদীতে শ্রদ্বা নিবেদন করতে গিয়ে হামলার স্বিকার হয়ে অসহনীয় নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেলে । সেই নির্যাতনে আজও তিনি মানসিক ভারসাম্যহীন রয়েছেন। যা অনেক চিকিৎসার পরেও তার পরিবার তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেননি। এমন একটি আওয়ামী পরিবারের সদস্য মো. জাহিদ হোসেন সরদার এবারও পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন। ফলশ্রুতিতে ১নং ওয়ার্ডের গোটা যুব সমাজের মাঝে এক অভূতপূর্ব সাড়া জেগেছে।

তিনি এলাকায় থেকে দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি যুব সমাজের মধ্যে খেলাধুলার এক জাগরণী মনোভাব সৃষ্টি করতে অগ্রণী ভূমিকা পালন করে চলার জন্য এবং সমাজিক সকল প্রকার কাজে নিজেকে নিয়োজিত রাখছেন বলে ওয়ার্ডের মধ্যে জনপ্রীয়তায় রয়েছেন সবার শীর্ষে এ প্রসংগে মো: জাহিদ সরদার বলেন বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের জনগন আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে আমাকে সেবা করার সুযোগ দিলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত ১নং ওয়ার্ডের সকল রাস্তাঘাট নির্মান করবো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো এবং ১নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে উন্নিত করব বলে অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin