শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

পবায় কোভিড-১৯ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৫৮৯ Time View

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর পবায় কোভিড-১৯ প্রতিরোধ: ঝুকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদার করণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) পবা উপজেলা কৃষি অফিস হলরুমে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, সাংবাদিক নাজমুল হক, দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষণ কর্মকর্তা সুখময় পাল।

কর্মশালায় মো. রায়হান আলী জুয়েল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফ এর জেলা সম্বনয়কারী রাসেল আহমেদ ছোটন। এসময় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন সংস্থার পরিচালক হাসিনুর রহমান, সাংবাদিক সোহেল মাহবুব, ইউসুফ চৌধুরী, সরকার দুলাল মাহবুব, নারীনেত্রী রহিমা বেগম, বড়গাছী ইউপি সদস্য মনিরা বেগম, কমিউনিটি লিডার, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য প্রকল্পের আওতায় কোভিড-১৯ প্রতিরোধ: ঝুকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদার করণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ, নিজ নিজ অবস্থান থেকে কোভিড-১৯ প্রতিরোধকল্পে জনসচেতনতা সৃষ্টি করার পাশাপাশি ৫ থেকে ১৭ বছরের শিশু শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাক্সিন নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin