শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় ফুলপিরে আ.লীগ থেকে ১১ জনকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৫৯২ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
আসন্ন ৩১শে জানুয়ারী ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

দল থেকে বহিষ্কৃতরা হলেন, ১নং ছনধরা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. আব্দুস ছালাম, ২নং রামভদ্রপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. ছাইফুল ইসলাম, ৩নং ভাইটকান্দি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী নাজমুল ইসলাম রিপন ও মো. শাহজাহান, ৫নং ফুলপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রেজাউল হক ফকির রাসেল ও মো. সাইফুল ইসলাম, ৬নং পয়ারী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হেকিম, ৮নং রূপসী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. আমির উদ্দিন তালুকদার, ১০ বওলা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ইউপির আওয়ামী লীগের সদস্য হামিদুল্লাহ খান মিন্টু, ইউপির যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান শরিফ।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক মোঃ হাবিবুর রহমান জানান, দলীয় পদে থেকে যাঁরা ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর বিরোধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব ধরনের পদ থেকে তাঁদের আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া দলীয় পদে থেকে যাঁরা নৌকার বিরুদ্ধে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাঁদের সর্তক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin