শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে, ধর্ষণের ঘটনায় ফুলপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৬০২ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বর নির্যাতন, ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানি ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বাসস্ট্যান্ড শামসুল হক চত্বরে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন-রুপসি হেল্প জোন।

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় এক মাস পার হয়ে গেলেও লম্পটদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

৫ অক্টোবর রোজ সোমবার সে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে বিষয়টি জনগণের নজরে আসে। তাদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠে দেশ। তারই প্রেক্ষিতে এ ঘটনার প্রতিবাদে এবং সারা দেশে সংঘটিত ধর্ষণ, বেগমগঞ্জে বিবস্ত্র নারীর উপর পৈচাশিক নির্যাতন, নারী নিরাপত্তার এবং দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবিতে সোমবার ফুলপুর শামসুল হক চত্বরেফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার মহিলা সম্পাদক ও ফুলপুর ব্লাড ডোনার্স এর সাংগঠনিক সম্পাদক তাসনোভা নাসরিন নিশু, রুপসি হেল্প জোন এর নাজমুল সাকিব, মাজারুল ইসলাম নাহিদ, হাবিব আদনান বাবলু, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিকদাদ, মোজাম্মেল হক বিজয়, সানোয়ার হাসান সোহাগ, সাকিব মিয়া, আবুল হাসান, দীন ইসলাম, আশিক প্রমুখ।

উল্লেখ্য,নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়খাল এর পাশে দেলায়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল ও কালামের বরবরোচিত নির্যাতনের শিকার এই নারী। বহু বার পায়ে ধরে বাবা ডাকলেও শেষ রক্ষা হয়নি তার নির্যাতনকারীর খুব নারকীয় ভাবে সমস্ত শরীরে নির্যাতন করে।

দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় বারবার বিচার থেকে রেহাই পেয়ে যায় ধর্ষক, নারী নির্যাতনকারী এবং সন্ত্রাসীরা। যে কারণে ধর্ষণ এবং বর্বোরোচিত নারী নির্যাতন দেশে এখন মেগাসিরিয়ালে রূপ নিয়েছে।এক একটি লোমহর্ষক ঘটনার অবতারণা হওয়ার পরেই চলে আসে আরেক লোমহর্ষক ঘটনা। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।এমনটাই দাবি জানায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin