সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

নিজস্ব অর্থায়নে রাস্তানির্মাণে উদ্যোগ, স্বস্তি ফিরছে ফালডাঙ্গী–দস্তপুরবাসীর মাঝে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৫ Time View

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : হরিপুর উপজেলার অবহেলিত দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে ফালডাঙ্গী ও দস্তপুর, ধুমডাঙ্গী গ্রামের মানুষের। স্থানীয়দের সহযোগিতা ও ফালডাঙ্গী যুব সমাজের নিজস্ব অর্থায়নে অবশেষে শুরু হয়েছে রাস্তা ও ব্রিজ নির্মাণের কাজ। এতে করে দুই গ্রামের মানুষের বহু বছরের প্রত্যাশা পূরণের পথে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও একাধিক জনপ্রতিনিধি রাস্তা ও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে ফালডাঙ্গী ও দস্তপুর গ্রামের বাসিন্দাদের ঈদের নামাজ আদায় করতে কিংবা কোনো মৃত ব্যক্তিকে কবর দিতে গেলেও দুইটি নোনা পার হয়ে যাতায়াত করতে হতো। বর্ষাকালে এ দুর্ভোগ আরও বেড়ে যেত এবং চলাচল হতো ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় এলাকার যুব সমাজ নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে উন্নয়নমূলক এই কাজ শুরু করে। ইতোমধ্যে মাটি কাটার কাজ চলমান রয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক স্বস্তি ও আনন্দের সৃষ্টি করেছে।

গ্রামবাসীরা জানান, এই উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড সহজ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফালডাঙ্গী যুব সমাজের এ মহৎ ও মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং কাজ দ্রুত সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin