শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ফুলপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪১৫ Time View

তপু রায়হান রাব্বি,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর, অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বিজয় চন্দ্র প্রমুখ। একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সুত্রধর অনুষ্ঠান সঞ্চালনা করেছেন।

পরে বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ফুলপুর উপজেলার সমস্ত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজিত অনুষ্ঠানে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যোগদেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়। এছাড়াও প্রতিটি ইউনিয়ন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin