শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নওগাঁর মান্দায় বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮৫ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবোজ্জ্বল,
ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে উপজেলা বিএনপির আহবায়ক ও ৫ নং গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামানিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এ,কে,এম নাজমুল হক নাজু,যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু এবং মোজাম্মেল হক মুকুল প্রমূখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল বারী টিপু, সাবেক সহ-সভাপতি মনজিৎ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম,৭ নং প্রসাদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল এবং মান্দা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলাম সরোয়ার স্বপন প্রমূখ।

এ সময় বক্তারা দেশের কল্যাণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin