শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নওগাঁর মান্দায় কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে মানবিক সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৫৫৬ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ভাঁরশো ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মহীন হয়ে পড়া ৫’শ জন ভ্যান- ভুটভুটি, অটো চার্জার এবং মোটর শ্রমিকদের মাঝে প্রধান মন্ত্রীর মানবিক অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহপতিবার বেলা ১১টার সময় ভাঁরশো ইউনিয়ন পরিষদ চত্তরে পরিবহন শ্রমিকদের মাঝে এসব মানবিক অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসময় ভাঁরশো ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন কোরনাভাইরাসের কারনে একের পর এক লকডাউনে পরিবহন শ্রমিকরা ঠিক মতো তাদের গাড়ি চালাতে না পারায় তারা অার্থিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন। তাদের সার্বিক দিক বিবেচনা করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় এমপি মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিকের পক্ষ থেকে এসব মানবিক অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমান,মান্দা উপজেলা অাওয়ামী যুবলীগের সহ-সভাপতি এবং মান্দা উপজেলা অটোচার্জার ভ্যান, ভুটভুটি সমিতির উপদেষ্টা কামরুল ইসলাম পাশা,মান্দা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং মান্দা উপজেলা অটোচার্জার ভ্যান, ভুটভুটি সমিতির সভাপতি কাজল দেওয়ান এবং সাধারণ সম্পাদক বুলবুল অাহম্মেদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin